মানিক দাস : ফরিদপুরে ছৈয়াদুল আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সিক্রেট স্ক্যানার। প্রতিযোগিতার ফাইনাল খেলায় আজ বিকেলে তারা প্রতিপক্ষ মোল্লাবাড়ি স্টার ক্লাব কে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ টুনামেন্টে ফাইনাল ম্যাচ দেখার জন্য দুপুর থেকেই শতশত লোক মাঠে এসে উপস্থিত হয় । ম্যাচ চলাকালে হাজার হাজার জনতা মাঠের পাশে, পাশের ছাদে, ও মহিম স্কুলের দোতালায় অবস্থান গ্রহণ করে খেলাটি উপভোগ করেন। খেলার শুরুতে সৈয়াদুল আলম তপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে এই খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন সমীর ও বাপ্পি । এই দুটি গোলই হয় খেলার প্রথমার্ধে। খেলার দ্বিতীয়ার্ধে একাধিক আক্রমণ করে দু’দল কিন্তু কোন ফলাফল না ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সিক্রেট স্ক্যানার। খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, আওয়ামী লীগ নেতা এস এম শাহ আলম মুকুল|
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও , ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন তনু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আরাফাত রহমান ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা অপু। এছাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব টুর্নামেন্ট কমিটির পরিচালক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক জননেতা গোলাম মোহাম্মদ নাছির।
প্রতিযোগিতায় মোট ১২ টি দল লিগ পদ্ধতির টুনামেন্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্যা ম্যাচ, সর্বকনিষ্ঠ খেলোয়ারসহ বেশ কয়েকটা ইভেন্টে পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ পরিচালনা করেন সাঈফ দোহা দর্শন, রেজাউল করিম ও মিনার বিশ্বাস। চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকেই রৌপ্য কাপ ট্রফি দেওয়া হয়।
You cannot copy content of this page
Leave a Reply