1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে নৌ দূর্ঘটনায় নিহত দুই শিক্ষকের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে নৌ দূর্ঘটনায় নিহত দুই শিক্ষকের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত
ফরিদপুরে নৌ দূর্ঘটনায় নিহত দুই শিক্ষকের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে নৌ দূর্ঘটনায় নিহত দুই শিক্ষকের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুরে শিক্ষক আজমল হোসেন ও শিক্ষক আলমগীর হোসন কে স্মরণ করলো ছাত্র ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থীরা।এ উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করে তারা। শুক্রবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ছাত্র নেতা শুভ দাস গুপ্তের সভাপতিত্বে ছাত্র নেতা শিতাংশু ভৌমিক অংকুর ও শেখ এশা মনি’র সঞ্চালনায় শোক সভা টি অনুষ্ঠিত হয়। শোক সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার শিক্ষক সমিতির নেতৃত্ব।

উক্ত সভায় বক্তব্য রাখেন চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা আজাদ আবুল কালাম, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, এম এ আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিন কামাল, ফরিদপুর এ্যাপোলো হাসপাতালের এমডি দেলোয়ার হোসেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা কমিটির সভাপতি রফিকুজ্জামান লায়েক ও সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল। শিক্ষার্থীদের মধ্য থেকে চৈতি শীল, মারিয়া আক্তার মিম, জিসান আহমেদ সহ অনেকে। এসময় বক্তারা, দুই শিক্ষকের স্মৃতি চারণ করেন এবং তারা দুই শিক্ষকের পরিবারের পাশে থাকার সংকল্পবদ্ধ হোন ছাত্র ইউনিয়নের সাথে।

এসময় নৌ দুর্ঘটনায় আহত শিক্ষক ও সাংবাদিক রেজাউল করিম , মাওলানা আবু আইউব আনসারী তাদের জীবিত ফিরে আসার গল্প সভায় উপস্থিত সকল শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। সভা শুরু করার আগে নৌ দূর্ঘটনায় হারানো দুই শিক্ষকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য উল্লেখ্য গত ২৫ আগস্ট নৌভ্রমণে গিয়ে সিএন্ডবি ঘাটে ৩ নং জেটির কাছে শিক্ষক আজমল হোসেন( ৪৩) ও আলমগীর হোসেন ,(৪০) আকস্মিক ট্রলার ডুবিতে নিখোঁজ হন। তার আটদিন পরে শিক্ষক আজমল হোসেনের লাশ ঘটনা স্থল থেকে ১০০ কিলোমিটার ভাটিতে পাওয়া যায়। অনেক খোজাখুজি করে না পাওয়ায় ধারণা করা হয় শিক্ষক আলমগীর হোসনের সলিল সমাধি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page