1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। সুত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯/০৯/২০২১ তারিখ রাজবাড়ী জেলার সদর থানার সাদিয়া ডায়াগনষ্টিক সেন্টার এবং নুর ডায়াগনষ্টিক সেন্টার নামক ০২টি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উক্ত ডায়াগনষ্টিক সেন্টার এর ভিতরের পরিবেশ অপরিস্কার এবং অবৈধভাবে (কাগজপত্র ব্যতীত) তৈরী করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পরবর্তীতে রাজবাড়ী জেলার সদর থানার রাফী ফার্মেসীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভেজাল ঔষধ বিক্রয়সহ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা এবং গোয়ালন্দঘাট থানাধীন যৌন পল্লীস্থ আলম স্টোর নামক ঔষধের ফার্মেসীকে অনুমতি ব্যতীত যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব জানায়, বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারন চিকিৎসা সেবা পেতে প্রায়ই বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে। উক্ত বিড়ম্বনার কবল থেকে জন সাধারনের নিরাপদ রাখার জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডায়াগনষ্টিক সেন্টার এবং ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page