1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ইট বোঝাই ট্রলি চাপায় যুবক নিহত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৬ বার পড়া হয়েছে
সালথায় ইট বোঝাই ট্রলি চাপায় যুবক নিহত
সালথায় ইট বোঝাই ট্রলি চাপায় যুবক নিহত

সালথায় ইট বোঝাই ট্রলি চাপায় যুবক নিহত

আ‌রিফুল ইসলাম, সালথা প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপুরের সালথা উপ‌জেলায় ইট বোঝাই ট্রলির চাপায় এক যুবক নিহত হবার খবর পাওয়া গে‌ছে। নিহত যুব‌কের নাজমুল ইসলাম (৩০), সে উপ‌জেলার রামকান্তপুর ইউ‌নিয়‌নের বড়বা‌হির‌দিয়া এলাকার শ‌রিফুল ইসলা‌মের ছে‌লে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দি‌কে উপজেলার জয়কাইল বাজা‌রের উত্তর প‌শ্চিম পা‌শে পাঁকা সড়কের উপর এই দূর্ঘটনা ঘটে। নিহত নাজমুল পেশায় একজন কৃষক, ত‌বে মা‌ঝে মা‌ঝে সে ভাড়ায় মটরসাই‌কেল চালায়। নিহত নাজমু‌লের দুটি কন‌্যা সন্তান র‌য়ে‌ছে।

দূর্ঘটনা পরব‌র্তি সম‌য়ে এলাকাবাসী এক ট্রলি চালক কে আটক ক‌রে পু‌লি‌শে দেয়, আটকৃত ব‌্যক্তি জেলার মধুখালী উপ‌জেলার বাঘাট এলাকার আবু বক্কার শেখের ছেলে ইমরান শেখ (২৮)। জানা যায়, নাজমুল ইসলাম সকালে নিজ গ্রামের সাইফুল নামের এক ব‌্যক্তি‌কে মোটরসাইকেলে করে বোয়ালমা‌রি উপ‌জেলার ভাটদি বাজারে নামি‌য়ে দিয়ে ফেরার পথে জয়কাইল বাজারের উত্তর প‌শ্চিম পাশে শু‌নিল সিকদারের বাড়ির সামনে ইট বোঝাই দু‌টি ট্রলি‌কে ওভার‌টেক করার সময় ট্রলির সা‌থে ধাক্কা লে‌গে প‌ড়ে যায় এবং ট্রলির নি‌চেই চাপা প‌ড়ে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়।

যুবক নিহত হবার খবরে স্থানীয়রা দু‌টি ট্রলি ও এক ট্রলি চালক‌কে আটক ক‌রে পু‌লি‌শে দেয়। ঘটনার সত‌্যতা নিশ্চত ক‌রে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page