আরিফুল ইসলামঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে বন্ধ হওয়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকম পলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, প্রথমিক শিক্ষা অফিসার মোঃ নেয়ামত হোসেন, উপজেলা আইসিটি অফিসার টিপু সুলতান, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমূখ।
এছাড়াও জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী। প্রস্তুতিমূলক সভায় করোনা ভাইরাস সংক্রান্ত সকল স্বাস্থবিধি মেনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
You cannot copy content of this page
Leave a Reply