1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র
ফরিদপুরে আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র

ফরিদপুরে আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র

মানিক দাস : ফরিদপুর শহরের আলাউদ্দিন কমিউনিটি সেন্টার হতে চৌরঙ্গী মোড় পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজ এর উদ্বোধন করেছেন পৌর মেয়র অমিতাভ বোস। ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় এ কাজের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে মেয়র বলেন ফরিদপুর পৌরবাসী যেন সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে।

আমরা ইতোমধ্যেই শহরকে সবুজ বনায়ন কর্মসূচির আওতায় এনেছি, লোকজনের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থা করেছি, শহরের যুবক ছেলেরা যেনো মাঠে এসে খেলাধুলা করে তার জন্য পৌর গোল্ডকাপ কাপ ফুটবলের আয়োজন করা হয়েছে। সর্বোপরি জনগণ যেন আধুনিক সেবা পায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় জলাবদ্ধতা নিরসনে আরসিসি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, ১৩ নং কাউন্সিলর মিজানুর রহমান মিজান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা অপু, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, এ্যাকাউন্টস অফিসার গোবিন্দ চন্দ্র মন্ডল, প্রকৌশলী সৈয়দ মোঃ আশরাফ, সাবেক শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম খাইরুদ্দিন মিরাজ প্রমূখ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page