1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ঘোষিত হল ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফিকচার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে
ঘোষিত হল ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফিকচার
ঘোষিত হল ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফিকচার

ঘোষিত হল ফরিদপুর পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফিকচার

মানিক দাস : অবশেষে ঘোষিত হল ফরিদপুরের কাঙ্খিত ফুটবল টুর্নামেন্ট পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ মাসের ২০ তারিখে শহরের শেখ জামাল স্টেডিয়ামে এর শুভ উদ্বোধন ঘোষণা হতে যাচ্ছে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে মোকাবেলা করবে ১০ নং ওয়ার্ড ও ওয়ার্ড নং ১৮ ওয়ার্ড একাদশ। নক আউট পদ্ধতিতে এ টুর্ণামেন্টে অনুষ্ঠিত হবে। এর জন্য দুটি মাঠ প্রস্তুত করা হয়েছে, ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম ও কোমরপুর এম এ আজিজ হাই স্কুল মাঠ। ইতোমধ্যে টুর্নামেন্ট কে কেন্দ্র করে শহরের প্রত্যেকটা ওয়ার্ডে চলছে খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ।

ফরিদপুরের পৌরসভার মেয়র অমিতাভ বোস এর প্রতিশ্রুতি বাস্তবায়নে এই টুর্নামেন্টে তো অনেক বড় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। মেয়র এক সংক্ষিপ্ত বক্তব্য বলেছিলেন ফরিদপুরে যুবসমাজকে খেলার মাঠে ফিরে আনতে হবে। আবারো শহরে খেলাধুলার পরিবেশ ফিরে আসতে হবে। তারই ধারাবাহিকতায় এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী মাসের ১০ তারিখে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে টুনামেন্ট ফিকচার ঘোষণা হওয়ার আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে খেলোয়াড়রা প্র্যাকটিসে নেমে গেছেন। একই সাথে টুনামেন্ট তে ভালো করার জন্য ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টের ও আয়োজন চলছে। এতে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের বিপুলসংখ্যক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। এ টুর্নামেন্টটি এমন একটা টুর্নামেন্ট যেখানে শুধুমাত্র নিজ নিজ ওয়ার্ডের খেলোয়াড়ের অংশগ্রহণ করবে এবং বহিরাগত কেন খেলোয়াড় থাকবে না।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ফরিদপুরে একটা জমজমাট পূর্ণ টুনামেন্ট হবে এবং এখান থেকেই বেশ কিছু খেলোয়াড় জেলা টিম থেকে পরবর্তীতে জাতীয় টিমে অংশগ্রহণ করতে পারবেন। এ সংবাদ লেখা পর্যন্ত শহরের বেশ কয়েকটি মাঠ ঘুরে খেলোয়াড়দের প্রস্তুতি নিয়ে দেখা দেখা যাচ্ছে। এছাড়া টুর্ণামেন্টে ভালো করার দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্ত করছে উক্ত খেলোয়াড়রা। সবকিছু মিলে একটা জমজমাট পূর্ণ ও অনেক বড় একটা ফুটবল আসর দেখার অপেক্ষায় রয়েছে ফরিদপুরবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page