এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মুজিব বর্ষ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরে ১ লক্ষ বৃক্ষ চারা রোপণ, চারা বিতরণ,ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত। আজ বুধবার ( ৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ৩নং ফতেজংপুর ইউপি হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান বাবু সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান হাশিম বাবু, ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,৩নং ফতেজংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ (বাদল), ৩নং ফতেজংপুর ইউপি সদস্য রুজিনা বেগম, পারভীন আরা, সালমা খাতুন, কাইয়ুম আলী, মোতালেব হোসেন,ছলেমান আলী,হাছান আলী, মতিয়ার রহমান,কাশেম আলী, শ্রী দুলাল চন্দ্র রায়,শ্রী চিত্ত রঞ্জন রায় ও সাংবাদিক এনামুল মবিন সবুজ। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকা সহ অতিথিবৃন্দ সাধারণের মাঝে গাছের চারা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন।
You cannot copy content of this page
Leave a Reply