1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

  • বর্তমান সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ বার পড়া হয়েছে
ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

মানিক দাস : ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা আজ ৮ ই সেপ্টেম্বর বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশে সাক্ষরতার হার শতকরা ৭৫ শতাংশ, যা আশাবাঞ্জক। গত ১০ বছরে বাংলাদেশ ডিজিটাল শিক্ষায় অনেক এগিয়ে গিয়ে পৃথিবীর সামনে এক বিস্ময়ের সৃষ্টি করেছে। আগামী ১০ বছরে সরকারি-বেসরকারি বিভিন্ন সমস্ত অফিসের কার্যক্রম ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে সম্পন্ন হবে। আমাদের যাত্রা অব্যাহত আছে। তবে শিক্ষার মান উন্নয়নে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যেভাবে এগিয়ে যাচ্ছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, আঞ্চলিক পরিসংখ্যান অফিসার মীনাক্ষী বিশ্বাস, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, এনজিও সংগঠন “এস জাতি গড়ি” এর কর্মকর্তা নাজমা আক্তার, ফরিদপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক আমজাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page