এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কোর্ট পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) মধ্য রাতে চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার এর নেতৃত্বে এসআই আশরাফুল আলম ও সঙ্গীয় ফোর্স চিরিরবন্দর উপজেলার কোর্ট পাড়া এলাকায় জনৈক সাখাওয়াত হোসেনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবস্যায়ী জুয়েল মোল্লা(২৬) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি হলেন, জুয়েল মোল্লা (২৬) দিনাজপুর কোতয়ালী থানার শেখহাটি এলাকার বেলাল হোসেনের ছেলে । চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুব্রত কুমার সরকার এ তথ্য জানায়।
তিনি বলেন, চিরিরবন্দর থানা পুলিশের একটি দল সোমবার মধ্যরাতে চিরিরবন্দর উপজেলার কোর্ট পাড়া এলাকায় জনৈক সাখাওয়াত হোসেনের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবস্যা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করে। এসময় তার সহযোগি মাজেদুর রহমান ভুলু (৪০) পুলিশের অভিযানটের পেয়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এস আই আশরাফুল আলম আজ ৬ সেপ্টেম্বর ভোর ৫টায় বাদি হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয় এবং পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
You cannot copy content of this page
Leave a Reply