1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

বিদ্যালয় চত্বরে ফরিদপুর সুহৃদের গাছের চারা রোপন

  • বর্তমান সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে
বিদ্যালয় চত্বরে ফরিদপুর সুহৃদের গাছের চারা রোপন
বিদ্যালয় চত্বরে ফরিদপুর সুহৃদের গাছের চারা রোপন

বিদ্যালয় চত্বরে ফরিদপুর সুহৃদের গাছের চারা রোপন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : গাছ লাগাই, গাছ বাঁচাই বিষয়কে প্রতিপাদ্য করে সারা দেশে চলছে সমকাল সুহৃদ সমাবেশের বৃক্ষরোপন উৎসব ২০২১। তারই অংশ হিসেবে ফরিদপুরের শহরতলীর পশরায় এমএ আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে ফলদ ও বনজ গাছের চারা রোপন কর্মসূচী।

সোমবার দুপরে সেখানে প্রধান অতিথি ছিলেন বৃক্ষপ্রেমী আক্কাস হোসেন।এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশিষ্ট এই নার্সারী ব্যাবসায়ী ও রাজনীতিক বলেন, গাছ ও মানুষের মধ্যে পার্থক্য সামান্যই।তবে বৃক্ষ স্বয়ংসম্পূর্ণ, আমরা নই। তারা অক্সিজেন না দিলে আমরা বাঁচিনা, গাছের ছায়া আমাদের স্বস্তি দেয়। আমাদের সুন্দর আগামীর স্বার্থেই সকল পতিত জমি সবুজে ভরে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর সুহৃদ সমাবেশের সাধারন সম্পাদক কাজী সবুজ, এমএ আজিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিপ্রা বিশ্বাস, সাবেক সভাপতি দীলিপ কুমার বিশ্বাস, শিক্ষক আজিজুল গাফ্ফার, নাহিদা পারভীন, শামসুন্নাহার, নাজনীন আক্তার, সুজিৎ কুমার, এমএ আজিজ হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সাইফুদ্দিন, ফরিদপুর সুহৃদ সমাবেশের মহুয়া ইসলাম, তাসফিকা তামান্না, আবরাব নাদিম ইতু, নিপা আক্তার, দীপ্ত দেব সরকার ও মার্নিম সাদিক অর্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page