1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে র‌্যাবের অভিযানে ১৬ ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা

  • বর্তমান সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে র‌্যাবের অভিযানে ১৬ ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা
ফরিদপুরে র‌্যাবের অভিযানে ১৬ ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা

ফরিদপুরে র‌্যাবের অভিযানে ১৬ ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর এবং রাজবাড়ী জেলার পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিসসহ সরকারি হাসপাতাল সমূহে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ জন ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে। জানা যায়, র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫/০৯/২০২১ ইং ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এবং সরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ১০ জন ব্যক্তিকে আটক করে। পরবতীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৮ জন ব্যক্তিকে ০৮ হাজার টাকা জরিমানা এবং ২ জন ব্যক্তিতে ০৭ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

একই ভাবে রাজবাড়ী জেলার সদর থানাধীন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এবং সরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করে ৬ জন ব্যক্তিকে আটক করেন। পরবতীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২ জন ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা এবং ৪ জন ব্যক্তিতে ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ বিষয়ে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প জানায় বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারন বিভিন্ন সেবা গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের প্রতারণার স্বীকার হয়ে থাকে। যেমন, পাসপোর্ট তৈরী, বিভিন্ন ধরনের গাড়ীর লাইসেন্স তৈরী, সরকারি হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা পাওয়া ইত্যাদি।

উক্ত প্রতারনার কবল থেকে জন সাধারনের মুক্তির জন্য র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধরাবাহিকতায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৬ জন ব্যক্তির বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page