1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

ফরিদপুর র‍্যাবের হাতে ইয়াবা এবং ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে
ফরিদপুর র‍্যাবের হাতে ইয়াবা এবং ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর র‍্যাবের হাতে ইয়াবা এবং ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর র‍্যাবের হাতে ইয়াবা এবং ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

রবিউল হাসান রাজিব : র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর হতে ইয়াবা এবং ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। এ মাদকাসক্তি নির্মূল করার জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরবর্তীতে তাদের নাম ও ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নাম ও ঠিকানা ০১। মোঃ আজম শেখ (২৮), পিতা- মোঃ মোয়াজ্জেম শেখ, ০২। মোঃ তোহিদুল ইসলাম (২৬), পিতা-মৃত মোসলেম শেখ, উভয় সাং-শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে স্বীকার করে।

এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ২২০ (দুইশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৫৩ (তেপ্পান্ন) বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১,৫০০/- টাকা জব্দ করা হয়।

আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে, তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page