1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বর্তমান সরকারের কর্মসূচি এস.ডি.জি’র লক্ষ বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়নের লক্ষ্যে মানববন্ধন 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের কর্মসূচি এস.ডি.জি'র লক্ষ বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়নের লক্ষ্যে মানববন্ধন 
বর্তমান সরকারের কর্মসূচি এস.ডি.জি'র লক্ষ বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়নের লক্ষ্যে মানববন্ধন 

বর্তমান সরকারের কর্মসূচি এস.ডি.জি’র লক্ষ বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়নের লক্ষ্যে মানববন্ধন

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : বর্তমান সরকারের কর্মসূচি এস.ডি.জি’র লক্ষ বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়নের লক্ষ্যে ৮ দফা দাবিতে মানববন্ধন। আজ বুধবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের উদ্যোগে ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও সুশাসনের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। করোনা ভাইরাস সংকটের মধ্যেও উন্নয়ন মহাপরিকল্পনা এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সক্রিয় অংশ গ্রহণের লক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা ভাইস চেয়ারম্যানগণ অনেক উৎসাহ নিয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তুু বাস্তবতা হলো উপজেলায় উন্নয়নমূলক প্রত্যক্ষ কর্মকান্ডে আমাদের কোন ভূমিকা নাই। এজন্য আমরা মহিলা ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে ৮ দফা দাবি জানাচ্ছি।

মানববন্ধনে চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষে নির্বাচিত নারীদের অধিকার দিতে হবে। আমরা নির্বাচিত প্রতিনিধি সমাজে এমন একটা জায়গায় আছি সে একি জায়গা থেকে আমাদেরকে নির্বাচন করে জনগণকে প্রতিশ্রুতি দিয়ে আসতে হয় কিন্তু বাস্তবায়নে আমাদের স্বাক্ষরের কোন কলম না থাকায় আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাই। আজকে জনগণ আমাদের নির্বাচিত করেছে কিন্তু আমরা জনগণের মনের আশা পূরণ করতে পারি না। উপজেলায় উন্নয়নমূলক প্রত্যক্ষ কর্মকান্ডে আমাদের কোন ভূমিকা একেবারেই নাই। এজন্য আমরা মহিলা ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে ৮ দফা দাবি জানাচ্ছি।

মানববন্ধনে দাবিসমূহ :-

১) এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে নারীর ক্ষমতায়নে অধিকার ও সর্বস্তরে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

২) উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে স্বাক্ষরায়ন ক্ষমতা বাস্তবায়ন করা।

৩) স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত নারী উন্নয়ন ফোরামের ৩% বরাদ্দ মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে কার্যকর করা।

৪) উপজেলা পরিষদের উন্নয়ন বাজেটের ২৫% নারী উন্নয়ন খাতে মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে বাস্তবায়ন করা।

৫) মহিলা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে সকল উন্নয়ন কার্যক্রমে মহিলা ভাইস চেয়ারম্যানদের সম্পৃক্ত করা।

৬) গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নারী উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যাপক প্রশিক্ষণ ও উপজেলা পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যানদের তদবিষয়ে দায়িত্ব প্রদান।

৭) প্রান্তিক জনগণ ও প্রশাসন পর্যায়ে নারীদের সাথে যোগাযোগ রক্ষার জন্য মহিলা ভাইস চেয়ারম্যানদের পরিবহন ব্যবস্থা করা।

৮) প্রত্যেক উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যানদের উন্নয়ন কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্ট এলাকার সংরক্ষিত আসনের মাননীয় মহিলা সংসদ সদস্যদের দায়িত্ব প্রদান করা।

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, দিনাজপুর ফুলবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু শামসুন্নাহার, দিনাজপুর পার্বতীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু,পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, পঞ্চগড় সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন,ময়নমনসিংহ ফুলপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া পারভীন (লাকি),ময়মনসিংহ তারাকান্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার (কাকন),ময়মনসিংহ গৌরিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার (রুবি),সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ স্বপ্না খাতুন, নীলফামারী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page