এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ডিমের খোসা থেকে পশু পাখির ক্যালসিয়াম ফিড উৎপন্ন বাজারজাত করণ ও জেবিএম ফাউন্ডেশনের অফিস উদ্বোধন। আজ বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেবিএম ফাউন্ডেশন চিরিরবন্দর দিনাজপুর এর আয়োজনে উপজেলার ঘুঘুরাতলীতে ডিমের খোসা থেকে পশু পাখির ক্যালসিয়াম ফিড উৎপন্ন, বাজারজাত করন ও অফিস উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দিকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলিম সরকার, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, উপজেলা প্রানিসম্পদ এর সকল কর্মকর্তাসহ জেবিএম ফাউন্ডেশনের পরিচালক জাকারিয়া হোসেন ও সাংবাদিক।
You cannot copy content of this page
Leave a Reply