1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

  • বর্তমান সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ বার পড়া হয়েছে
দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত
দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

দুটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালিয়াচরা বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন ও ৭০০ মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

আজ বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন বলেন, অনেকদিন যাবত ঐ ইউনিয়নে এক শ্রেণির বালু ব্যবসায়ি অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বিলের ফসলের জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলনকারী ২টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়েছে । অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page