1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর শহর ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে
ফরিদপুর শহর ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত
ফরিদপুর শহর ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

ফরিদপুর শহর ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর শহর ছাত্রলীগের নবনির্বাচিত কমিটি গঠন হওয়ায় একটি বিজয় মিছিল, আলোচনা সভা, ও মিষ্টি বিতরণ ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। নব গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সজিব আহমেদ সজিব। এ উপলক্ষে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে শহরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ হতে একটা বিজয় মিছিল বের করা হয়।

মিছিলটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে আসলে সংক্ষিপ্ত বক্তব্য শুরু হয় । এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদূল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ছাত্রলীগ নেতা , ইমামুল মিয়া আজম, আশিকুর রহমান বিপ্লব, জান্নাতা তানহা প্রেমা, দীপিকা সাহা, শহর ছাত্রলীগের নব নিযুক্ত সভাপতি মিজানুর রহমান মিজান। সাধারণ সম্পাদক সজিব আহমেদ সজিব প্রমূখ।

বক্তারা প্রত্যাশা করেন শহর কমিটি ছাত্রলীগ নেতৃবৃন্দ হবে অত্যন্ত সৎ, ও কর্তব্য পরায়ণ। তারা ফরিদপুর শহর কমিটিকে বাংলাদেশের মধ্যে মডেল হিসেবে কাজ করবে।
এছাড়া এ কমিটিতে কোন দুর্নীতিবাজ টেন্ডারবাজ এবং অসৎ লোকের জায়গা হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরে নবনিযুক্ত কমিটিকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page