1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের দ্বিতীয় পর্বের লাইফ স্কীল এডুকেশন ট্রেনিং সম্পূর্ণ

  • বর্তমান সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩২৫ বার পড়া হয়েছে
লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের দ্বিতীয় পর্বের লাইফ স্কীল এডুকেশন ট্রেনিং সম্পূর্ণ
লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের দ্বিতীয় পর্বের লাইফ স্কীল এডুকেশন ট্রেনিং সম্পূর্ণ

লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রের দ্বিতীয় পর্বের লাইফ স্কীল এডুকেশন ট্রেনিং সম্পূর্ণ

মো. পলাশ ,ফরিদপুর প্রতিনিধি : বিভিন্ন স্তরের সমস্যার সমাধান, বিভিন্ন চাপ মোকাবেলা করা, বিভিন্ন অনাকাঙ্খিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে একটি নিরাপদ সমৃদ্ধ জীবন গড়ার উপায়গুলো শিখনের লক্ষ্য নিয়ে লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রে দুদিন ব্যাপি অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের লাইফ স্কীল এডুকেশন ট্রেনিং শেষ হলো আজ রবিবার। গত আঠাশ আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বের এ ব্যাচে অংশগ্রহণ করে মোট সাত জন প্রশিক্ষণার্থী।

জেলা ব্যবস্থাপক ও প্রশিক্ষণ সঞ্চালক মো. পলাশ খান বলেন, এ প্রশিক্ষণটি লাইট হাউসের সেবা গ্রহণকারীদের জন্য হলেও এ প্রশিক্ষণের বিষয়গুলো জীবনের জন্য খুবই প্রাসঙ্গিক যা যে কোন ব্যক্তি এ প্রশিক্ষণটি গ্রহণের মাধ্যমে উপকৃত হবে। সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান, সমঝোতা, আন্ত-ব্যক্তিক যোগাযোগ, সহানুভূতি, নিজেকে জানাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় এমন অত্যাবশ্যকীয় বিষয়গুলো নিয়ে এই প্রশিক্ষণপর্ব সাজানো হয়েছে যা প্রতি মুহূর্তে আমাদের জীবনের জন্য খুবই প্রাসঙ্গিক।

প্রশিক্ষণ গ্রহণকারী জাতীয় নৃত্য শিল্পী স্বপন কুমার দাস বলেন লাইট হাউস আয়োজিত এ প্রশিক্ষণ নিঃসন্দেহে জীবনকে নতুনভাবে জানতে ও নিজেকে সমাজের কাছে সম্মানের সঙ্গে উপস্থাপন করতে শেখাবে যা একজন মানুষের জন্য একান্ত অপরিহার্য। উল্লেখ্য গ্লোবাল ফান্ডের আয়োজনে আইসিডিডিআর,বির সার্বিক তত্ত্বাবধানে লাইট হাউস ফরিদপুর সেবা কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয় গত তেইশ ও চব্বিশ আগস্ট যেখানে মোট আট জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page