1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত
ফরিদপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা মৎস কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অতুল সরকার, জেলা প্রশাসক ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক মোল্লা, চেয়ারম্যান ফরিদপুর সদর উপজেলা পরিষদ। হাসিবুল আমীন,সভাপতি জেলা মৎসজীবী সমীতি। শেখ মহসিন আলী, সাধারন সম্পাদক জেলা মৎসজীবী সমীতি। পলাশ বিশ্বাস, জেলার সফল মাছ চাষী প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে শেখ মহসিন আলী মাছ চাষীদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যাবহারে সরকারী প্রণোদনা দানের জন্য জেলা প্রশাসকের সদয় দৃষ্টি আকর্ষণ করেন। মাছচাষী জনাব পলাশ মাছের আড়ৎগুলোতে মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য লাঘব করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ও সরকারী ঋণ প্রাপ্তি যেন আরও সহজ লভ্য হয় সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও বক্তারা চায়না দুয়ারী নিষিদ্ধ করা ও মাছ রপ্তানি বৃদ্ধির লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page