1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে পর্ণগ্রাফি মামলায় আসামী রাকিব হোসেন রুমির রিমান্ড মঞ্জুর

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৭৫৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে পর্ণগ্রাফি মামলায় আসামী রাকিব হোসেন রুমির রিমান্ড মঞ্জুর
ফরিদপুরে পর্ণগ্রাফি মামলায় আসামী রাকিব হোসেন রুমির রিমান্ড মঞ্জুর

ফরিদপুরে পর্ণগ্রাফি মামলায় আসামী রাকিব হোসেন রুমির রিমান্ড মঞ্জুর

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলোচিত পর্ণগ্রাফি মামলায় (মামলা নং বোয়লামারী জি আর ৩১/২১, ধারা ৪৯৮/৩৮০ তৎসহ পর্ণগ্রাফি আইনের ৮ ধারা) এর মুল আসামী রাকিব হোসেন রুমি, পিতা- আব্দুল হালিম শেখ, সাং-ফেলান নগর, উপজেলা বোয়ালমারী, জেলা-ফরিদপুর এর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল ২৬ শে আগস্ট বৃহস্পতিবার মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আখতার হোসেন আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত মামলার ২ নং আসামী ইতি পারভিনকে গত ১৬/৪/২০২১ ইং তারিখে ফরিদপুর সিআইডি ইন্সপেক্টর আকতার হোসেন এর নেতৃত্বে সিআইডি পুলিশের একটি চৌকষ টিম গ্রেপ্তার করে আদালতে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ প্রসঙ্গে বাদী পক্ষের আইনজীবি রেজাউল হোসাইন শামিম বলেন “১ নং আসামী রাকিব হোসেন রুমি, ২ নং আসামী ইতি পারভিনের সংঙ্গে অবৈধ মেলামেশার ভিডিও চিত্র ধারন করে বাদীর মোবাইল ফোনে প্রেরণ করে এবং বলে যে এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা করলে ভিডিও ভাইরাল করে দিব। আদালতের কাছে বিষয়টি তুলে ধরলে অপরাধের গুরুত্ব বিবেচনা করে সুষ্ঠ তদন্তের জন্য আসামীর রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page