1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে
দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার
দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ২০০০ কোটি টাকা পাচার মামলায় বহিস্কৃত সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ২ টায় মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাট থেকে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় ফরিদপুরের ডিবি পুলিশ তাকে আটক করে।

দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

দুই হাজার কোটি টাকা পাচার : ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কর্মকার, উপ-পরিদর্শক শাহীনুর রহমান প্রমূখ।

পুলিশ জানায়, ফাইনের বিরুদ্ধে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যুক্তের অভিযোগ রয়েছে। এছাড়া ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি শওকত আলী জাহিদের উপর হামলা, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ক্যাপ্টেন বাবুল ও অলোক সেনের উপর হামলাসহ বহু সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জামাল পাশা বলেন, ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে আজ বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page