1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বন্যা প্লাবিত চরমাধবদিয়া ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • বর্তমান সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার পড়া হয়েছে
বন্যা প্লাবিত চরমাধবদিয়া ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
বন্যা প্লাবিত চরমাধবদিয়া ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বন্যা প্লাবিত চরমাধবদিয়া ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরে গত এক সপ্তাহের অধিক সময় ধরে পদ্মার পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া, নর্থ চ্যানেল, ডিক্রিরচর, আলিয়াবাদ ও অম্বিকাপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার ৪৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। পানিবন্দি এসকল পরিবারের সদস্যরা এবং গবাদিপশু যেন খাদ্য সংকটে না পড়ে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

বন্যা প্লাবিত চরমাধবদিয়া ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বন্যা প্লাবিত চরমাধবদিয়া ইউনিয়নের পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদর উপজেলার ২নং চর মাধবদিয়া ইউনিয়নে পানিবন্দি ১নং ওয়ার্ডের জয়নাল শেখের পাড়া, ৪নং ওয়ার্ডের নাজিম ফকিরের ডাঙ্গী, ৭নং ওয়ার্ডের তাইজুদ্দীন মন্ডলের ডাঙ্গী ও নালার ডাঙ্গী এবং ৮নং ওয়ার্ডের গোপাল মোল্লার ডাঙ্গী এলাকার বন্যার পানিবন্দি ১০০ টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫ কেজি করে চাল, চিড়া, ডাল, লবণ, চিনি, তেল ও একটা করে গ্যাস লাইট বিতরণ করা হয়। এছাড়া গবাদিপশুর জন্য ৩৫০ কেজি গোখাদ্য বিতরণ করা হয়েছে।

চারমাধবদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা সাইফুল ইসলাম আজম ও ৪নং ওয়ার্ড মেম্বার আলিমদ্দীন ফকির উপস্থিত থেকে সকলের মাঝে এ খাদ্য বিতরণ করেন। চেয়ারম্যান জানান, আমার ইউনিয়নের ৪টি ওয়ার্ডের কয়েক হাজার মানুষ পানিবন্দি। যে পরিমান খাদ্যদ্রব্য দিতে পারছি তা খুবই সামান্য। এ সকল পরিবার খুবই কষ্টে দিন পার করছে। আরও খাদ্য দরকার। জেলা প্রশাসক স্যারের কাছে চেয়েছি, স্যার যখন দিবেন তখন আবার বিতরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page