সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি): ফরিদপুর চরভদ্রাসন উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, উপজেলায় পদ্মা নদীর পানি সোমবার বিকালে বিপদসীমার ৫১ সেমি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে পাউবো জানিয়েছেন । এতে উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৩০ টি গ্রামের ফসলের মাঠ গুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে, উপজেলার প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, এদিকে বন্যা পরিস্থিতি অবনতির পাশাপাশি উপজেলার পদ্মা নদীর তীরবতী কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। (বিস্তারিত ভিডিওতে)
শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ফাজিল খার ডাংগী গ্রামের পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্পের প্রায় ৪শ’ মিটার এলাকার ডস্পিংকৃত জিও ব্যাগ সহ তীব্র ভাঙ্গনে বিলীন হয়ে গেছে, একই সঙ্গে গ্রামের মোস্তফা কামাল, মাসুদ মোল্লা, ইদ্রিস মোল্লা, খোবির মোল্লা ও রফিক মুন্সির চারটি বসতভিটা বিলীন হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে, একই সাথে পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী গ্রাম ও ছব্ল্ল্যুা শিকদার ডাংগী গ্রামে পদ্মা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। এতে প্রায় ২৫ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে এবং ছব্ল্ল্যুা শিকদার ডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সহ কয়েকটি পরিবার হুমকির মধ্যে রয়েছে।
এছাড়াও চরভদ্রাসন উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন মোল্লা বলেন এই ভাঙ্গন রক্ষা জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ফরিদপুর ৪ আসনের এমপি এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর অতি দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। অবশ্য উপজেলা দায়িত্বরত ফরিদপুর পাউবোর প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন বলেন, পদ্মার ভাঙ্গনের বিষয়টি আমরা উদ্ধতনদের অবগত করেছি , শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page
Leave a Reply