1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার পদোন্নতিজনিত বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠান যেমনি ছিল বেদনার তেমনি ছিল আনন্দের।

উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের আয়োজনে বিদায় অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস. এম. সরোয়ার হোসেন (সন্টু), মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সি, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী (বারী), ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুন নাহার মহিদ, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর্জা সাইফুল ইসলাম আজম, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মোঃ মাসুম রেজা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি সুচারুরুপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

বিদায়ী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, আমি ফরিদপুরে আমার দুই বছরের কার্যকালে সব সময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজাকে সম্মাননা স্বারক ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page