1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২৯ হাজার টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২৯ হাজার টাকা জরিমানা আদায়
নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২৯ হাজার টাকা জরিমানা আদায়

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৩০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২৯ হাজার টাকা জরিমানা আদায়

ফরিদপুর সমাচার: আজ ২২ আগস্ট ২০২১ খ্রিঃ তারিখ রবিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার সদর উপজেলায় বিনোদপুর নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ০৪ (চার) টি দোকানে অভিযান চালিয়ে মোট ২৩০ (দুইশত ত্রিশ) কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২৯,০০০/- (উনত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে নি¤œলিখিত ০৪ (চার) টি দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়: ক) ভাই ভাই স্টোর, স্বত্বাধিকারী: পরিতোশ দত্ত, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৫০ (একশত পঞ্চাশ) কেজি।

খ) সৌরভ স্টোর, স্বত্বাধিকারী: মোঃ আলতাফ হোসেন, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ২,০০০/- (দুই হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৬০ (ষাট) কেজি।
গ) মনোরঞ্জন সাহা স্টোর, স্বত্বাধিকারী: শ্যামল কুমার সাহা, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ১,০০০/- (এক হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১০ (দশ) কেজি।
ঘ) রুদ্র এন্ড ব্রাদার্স, স্বত্বাধিকারী: রতন কুমার সাহা, বিনোদপুর, সদর, রাজবাড়ী। জরিমানার পরিমান ১,০০০/- (এক হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১০ (দশ) কেজি।

উল্লিখিত ০৪ (চার) টি দোকান হতে সর্বমোট ২৩০ (দুইশত ত্রিশ) কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ২৯,০০০/- (উনত্রিশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page