1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৩৫ লিটার দেশীয় চোলাইমদ ও ৯০ লিটার চোলাইমদ তৈরীর উপকরনসহ গ্রেফতার ১

  • বর্তমান সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে
৫৩৫ লিটার দেশীয় চোলাইমদ ও ৯০ লিটার চোলাইমদ সহ গ্রেফতার ১
৫৩৫ লিটার দেশীয় চোলাইমদ ও ৯০ লিটার চোলাইমদ সহ গ্রেফতার ১

বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৩৫ লিটার দেশীয় চোলাইমদ ও ৯০ লিটার চোলাইমদ তৈরীর উপকরনসহ গ্রেফতার ১

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৫ নং বিনাইল ইউপিস্থ রাণীনগর (উত্তরপাড়া) গ্রামের বাসন্তী টুডু বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৫৩৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং ৯০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ তৈরীর উপকরন (ওয়াশ)সহ ১ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

আজ শনিবার (২১ আগস্ট) মধ্য রাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ শাহজাহান সিরাজ ও সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার পৌরসভা চকপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোলাইমদ ব্যবসায়ী বাসন্তী টুডু কে গ্রেফতার করা হয় এবং সে সময় তার মেয়ে আসামি মোছাঃ শাপলা বেগম (১৯) কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতার কৃত আসামি হলেন, বাসন্তী টুডু (৩৮), স্বামী-ইসমাইল মুরমু, পিতা-মৃত গনেশ টুডু, সাং-পাচপীর, থানা-খানসামা, বর্তমান সাং-রাণীনগর (উত্তরপাড়া), থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য জানায়।

তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল শনিবার মধ্যরাতে বিরামপুর থানাধীন ৫ নং বিনাইল ইউপিস্থ রাণীনগর (উত্তরপাড়া) গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় বাসন্তী টুডু বসত বাড়ীতে অভিযান চালিয়ে ৫৩৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং ৯০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ তৈরীর উপকরন (ওয়াশ)জব্দ করা হয়।

এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ নং-১৯/২৯৫, তারিখ ২১/০৮/২০২১ খ্রিঃ, ধারাঃ ৩৬(১) এর ২৪(গ)/৩৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page