এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরামপুর উপজেলার পৌরসভা চকপাড়া এলাকা অভিযান চালিয়ে ২৫ পুড়িয়া হেরোইন,১৮ পিচ গোলাপী ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২০ টাকাসহ ১ জন কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।
আজ শুক্রবার (২০ আগস্ট) মধ্য রাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ মাজহারুল আলম ও সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার পৌরসভা চকপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শেফালী কে গ্রেফতার করা হয় এবং সে সময় তার মেয়ে আসামি মোছাঃ শাপলা বেগম (১৯) কৌশলে পালিয়ে যায়। গ্রেফতার কৃত আসামি হলেন, মোছাঃ শেফালী বেগম (৪৫),স্বামী-মোঃ রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালু, সাং-চকপাড়া থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর। বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য জানায়।
তিনি বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল শুক্রবার মধ্যরাতে বিরামপুর উপজেলার পৌরসভা চকপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং সে সময় তার মেয়ে আসামি মোছাঃ শাপলা বেগম (১৯) কৌশলে পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে ২৫ পুড়িয়া হেরোইন,১৮ পিচ গোলাপী ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২০ টাকা জব্দ করা হয়। পলাতক আসামী শাপলা কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ ৩৬(১) এর ৮(ক)/৩৬(১) এর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
You cannot copy content of this page
Leave a Reply