1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

পদ্মার পানি বাড়ায় চরভদ্রাসনে আবার নদী ভাঙ্গন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে
পদ্মার পানি বাড়ায় চরভদ্রাসনে আবার নদী ভাঙ্গন
পদ্মার পানি বাড়ায় চরভদ্রাসনে আবার নদী ভাঙ্গন

পদ্মার পানি বাড়ায় চরভদ্রাসনে আবার নদী ভাঙ্গন

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : পদ্মা নদীর পানি বৃদ্ধিতে ফরিদপুর চরভদ্রাসনের সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। ঝুঁকিতে রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়। নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৬ একর ফসলি জমি। আজ বুধবার দুপুরে এলাকার বাসিন্দারা এসব তথ্য জানান।বালিয়াডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা আবু বকর সিদ্দীক(৫৯) জানান, স্কুলের পাশে তারা চারটি পরিবার বাস করেন এবং স্কুল হতে বেড়িবাঁধে যাওয়ার সড়ক তারা ব্যবহার করেন। গত ১০ দিন আগে শ্রোতের তোড়ে পাউবো-এর ফেলা জিও ব্যাগ সরে গেলে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্লিনিকে সেবা নিতে আশা লোকজনও যাতায়াত করতে পারছেন না। গত সোমবার সকাল নয়টার দিকে স্কুলের পশ্চিম অংশের বেশ কিছু জিও ব্যাগ নদীতে বিলীন হয়েছে।তিনিসহ এলাকাবাসী ক্লিনিকে যাতায়াতের সড়কটি দ্রুত মেরমতের দাবী জানান।

সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান জানান, বালিয়াডাঙ্গী, হাজিডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী গ্রামে ভাঙ্গনের খবর তিনি পেয়েছেন। বালিয়া ডাঙ্গী গ্রামে তীব্রতা বেশী। ভাঙ্গা সড়কের বিষয়ে তিনি জানান চলচলের জন্য একটি সাঁকো তৈরী করা হবে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বালিয়াডাঙ্গী, হাজিডাঙ্গী ও ফাজেল খার ডাঙ্গী এলাকাকে ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজন স্থায়ী বাঁধ। তবে বর্তমান সমস্যা সমাধানের বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন প্রেরণ করেছি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page