1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

ফরিদপুরে বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা যুবদল কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আদমপুর পশ্চিম মোল্লারডাঙ্গী নুর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু। (সম্পুর্ন ভিডিও)

অন্যদের মধ্যে ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, বর্তমান সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি কেএম জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান শহীদ সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনা সহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের সুস্থ কামনায় স্থায়ী মুক্তি, সুস্থতা ও দীঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page