1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

বিরলে জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালিত

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৩৪ বার পড়া হয়েছে
বিরলে জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালিত
বিরলে জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালিত

বিরলে জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালিত

এনামুল মবিন (সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় বিরলে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিরল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ’সহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসুচীর মাধ্যমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এসব কর্মসূচীর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (১৫ আগস্ট) সকালে বিরল উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি’র পক্ষে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিরল থানা, বিরল প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো’র দলীয় নেতাকর্মীবৃন্দ’সহ বিভিন্ন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অপর্ণ করেন।

শ্রদ্ধাঞ্জলী অপর্ণ শেষে এক মিনিট নিরবতা পালন শেষে ১৫ আগস্ট নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিরল উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা সুলতানা’র সভাপতিত্বে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, যুবঋণের চেক বিতরণ, রচনা/চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো’র দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page