1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : শুধুমাত্র বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডে নয়, সারা বিশ্বজুড়ে সচেতন ও বিবেকবান সকল জাতি ও মানুষের কাছে চরম ঘৃণ্য, বিষাদময় ও করুন বেদনার ইতিহাসের একটি দিন ১৫ই আগস্ট। ১৯৭৫ সালের নিষ্ঠুর ও কলঙ্কময় এই দিনে জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সেইদিনে বঙ্গবন্ধুর সাথে আর ও প্রাণ হারান তাঁর সহধর্মিনী ও ৩ ছেলেসহ পরিবারের ১৮ জন সদস্য। কোন কারণেই, কোন অজুহাতেই, কোন উপলক্ষেই, কোন স্বার্থেই, কোন যুক্তিতেই ইতিহাসের নৃশংস ও জঘন্যতম এমন হত্যাকাণ্ড ঘটতে পারে না। একটি শিশু, একজন গৃহবধূ, একজন ভাই, একজন মা ও একটি জাতির কাছে এ আমাদের লজ্জা। নিষ্পাপ প্রতিটি অমল প্রাণের কাছে এ আমাদের লজ্জা। অমোচনীয় আমাদের এ লজ্জা বাঙালি জাতির মহান পিতার কাছে। পিতা!

আমি লজ্জিত……… আমরা লজ্জিত! জাতীয় শোক দিবসের আজকের এই দিনে জেলা শিল্পকলা একাডেমী দিনাজপুর এ অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বলেন বঙ্গবন্ধুর নির্দেশিত পথ ধরেই এগিয়ে চলেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ হবে জনগণের পরম বন্ধু, সমাজ, দেশ ও জাতির সেবক। মেহনতী ও গরিব মানুষের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করে যাবে পুলিশ। বাংলাদেশ পুলিশের প্রতি বঙ্গবন্ধুর যে নির্দেশনা ছিল তিনি তা গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরিচালিত ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় বাদ যোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য বিশেষ মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া শেষে এতিমখানা মাদ্রাসায় অবস্থানরত সকল এতিম ও অসহায় শিশুদের জন্য উন্নতমানের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

সেই সাথে বাদ আছর পুলিশ লাইনস্ জামে মসজিদ দিনাজপুরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য ফাতিহা পাঠ দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর পক্ষ থেকে বাঙালি জাতির অবিসংবাদিত মহানায়ক ও তাঁর পরিবারের সদস্যসহ শাহাদাতবরণকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page