1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন
ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন

ফরিদপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা পুলিশ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন

মানিক দাস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে ফরিদপুর জেলা পুলিশের সকল ইউনিটে অর্থাৎ পুলিশ সুপারের কার্যালয়সহ পুলিশ লাইনস, বিভিন্ন সার্কেল অফিস, থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে জাতীয় পতাকা ও পুলিশ পতাকা অর্ধনমিত রাখা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে সকাল ৮.০০ ঘটিকার সময় অম্বিকা হল প্রাঙ্গণে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৮.৪৫ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯.০০ ঘটিকার সময় পুলিশ লাইনসে ফরিদপুর জেলা পুলিশে কর্মরত সদস্যের সন্তানদের এবং পুলিশ লাইন্স স্কুলে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের (১৫ আগস্টে নিহত) শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বাদ জোহর পুলিশ লাইনস্ জামে মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। পুলিশ লাইন্স স্কুলে দুপুর ১২ ঘটিকার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা, পুরস্কার বিতরণ (ছাত্রছাত্রীদের রচনা লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা) ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বেলা ১৫.০০ ঘটিকার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পুলিশ লাইনস রোলকল গ্রাউন্ডে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা শেষে ১৫ আগস্ট/২০২১ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পুলিশ সদস্যদের অংশগ্রহণে গ্রুপ ভিত্তিক উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা ও পুলিশ সদস্যের সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়।

পুরস্কার বিতরণ শেষে পুলিশ সুপার ও অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা মহোদয়ের সমাপনী আলোচনা এবং দোয়া পরিচালনার মাধ্যমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page