1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উদযাপিত

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উদযাপিত
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উদযাপিত

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উদযাপিত

এনামুল মবিন(সবুজ) : জেলা প্রতিনিধি দিনাজপুর : ১৫ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর একটি শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে দিনাজপুর চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন । উপজেলা পরিষদ চত্তরে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পন । আজ রোববার (১৫ আগস্ট) সকালে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপির ভার্চুয়ালি নেতৃত্বে উপজেলা চত্তর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা মহিলা কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা সাব্বির রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবি রানীসহ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সংবাদিক ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page