1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সদরপুরে সার্ভার জটিলতায় জম্ম নিবন্ধন পেতে নাগরিকদের চরম ভোগান্তি

  • বর্তমান সময়: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

সদরপুরে সার্ভার জটিলতায় জম্ম নিবন্ধন পেতে নাগরিকদের চরম ভোগান্তি

মোঃ সাব্বির হাসান. সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ সার্ভার জটিলতায় প্রায় দুই মাস যাবত ফরিদপুর জেলায় বন্ধ রয়েছে জম্ম-মৃত্যুসহ সব ধরনের অনলাইন নিবন্ধন কার্যক্রম। ফলে সন্তানদের স্কুলে ভর্তি করাতে গিয়ে পাসপোর্ট বানাতে গিয়ে কিংবা বিভিন্ন অফিসিয়াল কাজ করতে গিয়ে নিবন্ধনের জন্য চরম ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা।
সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে শত শত নিবন্ধন আবেদন জমা পড়েছে। ইউনিয়ন গুলোতে সেবা মাধ্যম হিসাবে একটি অন্যতম গুরুত্বপূর্ন সেবা হচ্ছে জম্ম ও মৃত্যু নিবন্ধন।স্কুলে-কলেজে ভর্তি,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি,বিয়ে,জমি বেচা কেনা,পার্সােপর্টসহ গুরুত্বপূর্ন বিভিন্ন কাজে ব্যবহৃত হয় জম্মনিবন্ধন।

অধিক গুরুত্বপুর্ন হওয়ায় নাগরিকবৃন্দগন জম্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ভিড় করছেন। ব্যক্তির আবেদন ফরমসহ অন্যান্য তথ্য ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগনের নিকট জমা দিচ্ছেন অভিভাবকরা। কিন্তু আবেদন করার পর থেকেই শুরু হচ্ছে তাদের বিড়ম্বনা ও চরম ভোগান্তি। দিনের পর দিন,মাসের পর মাস অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। রাতদিন ইউনিয়নের উদ্যোক্তারা অনলআইনে বসে থাকলেও সার্ভার জটিলতায় কোনো নিবন্ধন কার্যক্রম করতে পারছেন না তারা।ফলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরাসহ নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকারের গুরুত্বপূর্ন একটি সেবা জম্ম ও মৃত্যু সনদ। অনলাইনের কাজের অবস্থা বেগতিক দেখে হতাশা প্রকাশ করেছেন শত শত অভিভাবকবৃন্দ।

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগন জানিয়েছেন, সার্ভার জটিলতায় শত শত নিবন্ধন আবেদন জমা পড়েছে। রাত দিন অনলাইনে বসে থেকেও কোনো নিবন্ধন করতে পারছি না। প্রতিনিয়ত মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভিড় করছে। কখন পাবে নিবন্ধন সে বিষয়ে কোনো সুনিদিষ্ট সময় বলতে পারছি না। এছাড়াও অভিভাবকরা বিভিন্ন ধরনে বকাবাজি করছেন। বকাবাজি শুনেও তাদের হাসি মুখে বিদায় দেওয়ার চেষ্ঠা করলেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জোর তাগিদ দেওয়ার ফলে আমাদের আরো সমস্যা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, নতুন ভাবে জম্ম নিবন্ধনের কার্যক্রম শুরু হচ্ছে। আশা করি স্বল্প সময়ের মধ্যে সমাধান হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page