1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উদযাপিত

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে
চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উদযাপিত
চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উদযাপিত

চিরিরবন্দর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উদযাপিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউপি এর আয়োজনে ফতেজংপুর ইউপি পরিষদ চত্তরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী উদযাপিত। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করাসহ।

দুপুরে ৩নং ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ বাদল,৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশিদ বাদল এবং ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সগঠনের নেতৃবৃন্দ। ৩নং ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর তার অধিকার আদায়ের সংগ্রামের জন্য কারাগারে থেকেছেন।

বাংলার মাটি ও মানুষকে অসম্ভব ভাল বাসতেন তিনি এবং মানুষের মনের কথা বুঝতেন বলে তিনি জাতির পিতা হতে পেরেছেন। বঙ্গবন্ধু দেশ এবং মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন,স্বপ্ন দেখতেন বাংলাদেশ কে নিয়ে,স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের দায়িত্ব পালনে সচেষ্ট হতে সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ বাদল, সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশিদ বাদল, এবং যুবলীগ, ছাত্রলীগসহ ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতা নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে ১৫ আগস্টে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page