1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বিডি ফিন্যান্সিয়ালনিউজ‘র মফস্বল ইনচার্জ হলেন জোবায়ের হোসাইন

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২২৫ বার পড়া হয়েছে
বিডি ফিন্যান্সিয়ালনিউজ‘র মফস্বল ইনচার্জ হলেন জোবায়ের হোসাইন
বিডি ফিন্যান্সিয়ালনিউজ‘র মফস্বল ইনচার্জ হলেন জোবায়ের হোসাইন

বিডি ফিন্যান্সিয়ালনিউজ‘র মফস্বল ইনচার্জ হলেন জোবায়ের হোসাইন

এনামুল হক,ময়মনসিংহ: দেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল ‘বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪.কম-এর মফস্বল ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এইচ এম জোবায়ের হোসাইন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ময়মনসিংহ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৫ জুলাই রবিবার ‘বিডি ফিন্যান্সিয়াল নিউজ ২৪.কম-এর সম্পাদক মোঃ ইউছুফ হোসাইন তাঁকে এই পদোন্নতি দেন।

দায়িত্ব গ্রহণের পর এইচ এম জোবায়ের হোসাইন বলেন, আজকের দিনটি আমার জন্য স্বরণীয় একটি দিন। একই সঙ্গে গুরুত্বপূর্ণও বটে। দায়িত্বই মানুষকে দায়িত্ববান করে তোলে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গা থেকে আমার নিজস্ব কিছু ভাবনা আছে। প্রতিষ্ঠানের সব সহকর্মীকে সঙ্গে নিয়ে আমি সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির চ্যালেঞ্জ নিয়েই এখন সাংবাদিকতা করতে হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই চ্যালেঞ্জ আরও বাড়ছে। আমরা চাইব, প্রযুক্তির কল্যাণে পাঠকের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদটি সবার আগে পৌঁছে দিতে।

১৯৯৮সালে ঢাকা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ইসলাহ’ পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন এইচ এম জোবায়ের হোসাইন। এরপর দীর্ঘ সময় তিনি দৈনিক ভোরের ডাক, দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দি নিউ নেশন, সাপ্তাহিক সবুজ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন-এর বার্তা সম্পাদকসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি ‘বিডি ফিন্যান্সিয়ালনিউজ ২৪.কম-এর ময়মনসিংহ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংবাদিকদের সংগঠন ও সমাজ সেবামূলক সংগঠনের সাথে সম্পৃত্ত রয়েছেন। এইচ এম জোবায়ের হোসাইন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page