1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দশমাইল হাইওয়ে থানার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

  • বর্তমান সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে
দশমাইল হাইওয়ে থানার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
দশমাইল হাইওয়ে থানার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

দশমাইল হাইওয়ে থানার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : ১৫ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর একটি শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বাঙালির নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ কর্মসূচীর মধ্য দিয়ে দশমাইল হাইওয়ে থানার জাতীয় শোক দিবস পালিত। উপজেলা পরিষদ চত্তরে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পন । আজ রবিবার(১৫ আগস্ট) সকালে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন দশমাইল হাইওয়ে থানার সকল পুলিশ সদস্য।

এসময় উপস্থিত ছিলেন, দশমাইল হাইওয়ে থানার (সার্জেন্ট) বকুল রানী,এস,আই ননী গোপাল,এস,আই সফিউল ইসলাম,এ,এস,আই এস এ ভবানী,এ,এস,আই সেলিম,এ,এস,আই সফিউল ইসলাম এ,এস,আই মিঠুন, এটি,এ,এস,আই রাকিবুল ইসলামসহ দশমাইল হাইওয়ে থানার সকল পুলিশ সদস্য ও সংবাদিক। স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page