1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রত্যেক পরিবারে দুটি করে গাছের চারা বিতরন

  • বর্তমান সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রত্যেক পরিবারে দুটি করে গাছের চারা বিতরন
ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রত্যেক পরিবারে দুটি করে গাছের চারা বিতরন

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রত্যেক পরিবারে দুটি করে গাছের চারা বিতরন

রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের চর আদমপুর আব্দুল মোল্লা ডাংঙ্গীকে আদর্শ মডেল গ্রাম হিসেবে পরিণত করার প্রয়াসে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে আব্দুল মোল্লা ডাংঙ্গী যুব সমাজ কল্যান সংস্থা। তারই ধারাবাহিকতায় ১৩ আগষ্ট শুক্রবার সকালে সংস্থার পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির।

আব্দুল মোল্লা ডাংঙ্গী যুব সমাজ কল্যান সংস্থার সভাপতি এনামুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা বেগম, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক নকশীকাঁথার ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান লালটু, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মোনতাজ মোল্লা, মোঃ রোকন উদ্দিন মোল্লা, সমাজ সেবক ফরিদা পারভীন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলী, মাওলানা মোঃ আজাদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮ জন চিকিৎসক ও ৩ জন নার্স উপস্থিত থেকে ৪শতাধিক লোককে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড পেশার মাপা সহ প্রাথমিক চিকিৎসার ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার ২০০টি পরিবারের মাঝে ৪০০ টি আম্রপালি ও হাড়িভাঙ্গা আম গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও আব্দুল মোল্লা ডাংঙ্গী যুব সমাজ কল্যান সংস্থার মাধ্যমে এলাকার সকলকে করোনার ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করে দেয়া হয়েছে। একটি আদর্শ গ্রাম গঠনের লক্ষে শিক্ষা, খেলাধুলা, ধর্মীয় চর্চা, কর্মসংস্থান, বিনোদন ও সবুজায়নের জন্য এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই যুব সমাজ কল্যান সংস্থাটি।

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রত্যেক পরিবারে দুটি করে গাছের চারা বিতরন

ফরিদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও প্রত্যেক পরিবারে দুটি করে গাছের চারা বিতরন

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page