মানিক দাস : ফরিদপুর জেলার প্রত্যন্ত এলাকায় পুলিশি টহল ব্যবস্থা জোরদার এবং জনগনের মাঝে পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ নিয়ে জেলা পুলিশ কে একটা গাড়ি উপহার দিলেন টেকনো মিডিয়া লিমিটেডের পক্ষে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের-সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ (সিআইপি)। ১৪ আগস্ট শনিবার সকালে ১৭ লক্ষ টাকা মুল্যের এই গাড়িটির চাবি ও কাগজপত্র পুলিশ সুপার কার্যালয়ে হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাষ্টার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বিশিষ্ট ব্যবসায়ী খায়ের মিয়া, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তরিকুল ইসলাম প্রমুখ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেন, ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশি সেবা প্রদানে এই গাড়িটি ব্যাপক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে তার পক্ষ হতে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে উপস্থিত সকলকে জানান তিনি।
You cannot copy content of this page
Leave a Reply