1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

  • বর্তমান সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৯৬ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

 জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

রবিউল হাসান রাজিবঃ ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুুরে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ.কে. আজাদের সৌজন্যে সদর উপজেলার সকল ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১৪ আগষ্ট শনিবার সকাল ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১০০ জন করে ও পৌরসভার ২৭টি ওয়ার্ডে ৫০ বস্তা করে মোট ২৫৫০ বস্তায় ১০ কেজি করে চাউল, ২ কেজি করে ডাল বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানবিক সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.আজাদ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান,

সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান মিঠু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডঃ বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী, দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ,

শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, জেলা শ্রমীক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা আবু নাঈম।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page