1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

দিনাজপুরে অগ্নিকান্ড দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৯৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে অগ্নিকান্ড দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুরে অগ্নিকান্ড দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে অগ্নিকান্ড দুর্ঘটনায় নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : পুলিশ সুপার কার্যালয় এবং পুলিশ লাইন্স দিনাজপুর এ ভবনে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বলেন, যেকোনো অগ্নি দুর্ঘটনা যাতে মানুষের জানমাল, সরকারি সম্পত্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টের ক্ষতি সাধন করতে না পারে সেজন্য সবার সজাগ থাকা খুবই জরুরী। পুলিশের সমস্ত স্থাপনা ও ভবনে যাতে যথাযথভাবে অগ্নি নিরোধ ও নিরাপত্তা ব্যাবস্থা জোরদার থাকে সে সম্পর্কে আলোকপাত করেন।

আজকের এই প্রশিক্ষণে লব্ধ জ্ঞান ও মহড়ার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা যাতে পুলিশের যেকোনো ভবনের অগ্নি দুর্ঘটনা নির্বাপনে প্রয়োগ হয় এবং রাষ্ট্রীয় সম্পত্তি ও কর্মচারী কর্মকর্তার জীবন বিপন্ন না হয় সে জন্য সবার প্রতি অনুরোধ রাখেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসলাম উদ্দিন এবং জনাব মঞ্জিল (অউ) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দিনাজপুর সহ জেলা পুলিশ দিনাজপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page