1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বয়স্ক ভাতা’র অনলাইন আবেদন শুরু

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বয়স্ক ভাতা’র অনলাইন আবেদন শুরু

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : ২০২১-২০২২ইং অর্থ বছরে বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা শতভাগ প্রদানের ক্ষেত্রে দেশের সর্বাধিক দারিদ্রপ্রবণ ১৫০টি উপজেলাকে নির্বাচন করা হয়েছে। দিনাজপুর চিরিরবন্দর উপজেলা তারমধ্যে অন্তর্ভুক্ত। ভাতা প্রাপ্তির জন্য সকল আগ্রহী ব্যক্তিকে সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইট (www.bhata.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ৩১ আগস্ট ২০২১ইং পর্যন্ত নির্ধারন করা হয়েছে।

যাহারা নতুন ভাতা গ্রহন করতে ইচ্ছুক তাহাদের জন্য ভাতা প্রাপ্তির যোগ্যতা নিম্নরূপ :-

১/ চিরিরবন্দর উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২/ বয়স্ক ভাতার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী ৩০ জুন ২০২১ইং তারিখে পুরুষের ক্ষেত্রে নূন্যতম ৬৫ এবং মহিলাদের জন্য ৬২ বছর বয়স হতে হবে।

৩/ বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতার ক্ষেত্রে নূন্যতম ১৮ বছর এবং ইউপি চেয়ারম্যান কর্তৃক বিধবা প্রত্যয়ন পত্র সঙ্গে আনতে হবে।

আবেদন করতে যা যা লাগবে :-

১/ সদ্যতোলা ০২ কপি রঙিন ছবি।

2/ জাতীয় পরিচয় পত্রের (NID) ০১ কপি ফটোকপি।

৩/ নিজের জাতীয় পরিচয় পত্র (NID) দিয়ে নিবন্ধিত এমন একটি সচল মোবাইল নাম্বার। যা আগে অন্য কোন কাজে নগদ একাউন্ট হিসেবে ব্যবহার হয়নি।

অনলাইনে আবেদন করার জন্য উপজেলার স্ব-স্ব ইউনিয়ন/পৌরসভা/উপজেলা ডিজিটাল সেন্টারে অথবা ডিজিটাল তথ্য-সেবা কেন্দ্র’সহ যেকোনো অনলাইন আবেদনকারী প্রতিষ্ঠানে গিয়ে উপরোক্ত কাগজ-পত্রাদি সহকারে আবেদন করতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page