1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক যুব দিবস পালিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক যুব দিবস পালিত
দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক যুব দিবস পালিত

দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক যুব দিবস পালিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : আন্তর্জাতিক যুব দিবস ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর মানুষের জন্য যুব উদ্ভাবন’ এ প্রতিপাদ্যে এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে। সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার বিরলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণের সনদ পত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা সুলতানা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াজেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মূলত বিশ্বব্যাপী তরুণ ও যুবদের সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলা আন্তর্জাতিক যুব দিবসের উদ্দেশ্য। এ দিবসের মধ্য দিয়ে বিভিন্নভাবে তরুণ ও যুবসমাজকে সচেতন করা হয়। উল্লেখ্য যে, ১৯৯৯ সালে জাতিসংঘ এ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। ২০০০ সালের ১২ আগস্ট থেকে এটি পালন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page