1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৬২ বার পড়া হয়েছে
ফরিদপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান
ফরিদপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান

ফরিদপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান

মানিক দাস : খুলনা রুপসা সহ সারাদেশে ক্রমাগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা। মূর্তি ভাঙচুর, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে ও কৃষ্ণনগর ইউনিয়নে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজ সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। সংগঠনের সভাপতি অভিলাস সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,

শিবুনাথ, প্রশান্ত সাহা, রুদ্র দীপত, আশীষ সরকার, সৌরভ রায়, আকাশ রায়, প্রান্ত কর্মকার, সুমন কুমার বিশ্বাস, বিশ্বনাথ সাহা, আকাশ দে, অংকুর সাহা, সৈকত কর্মকার, বাঁধন সরকার, অজয় সরকার, সজল দাস প্রমূখ। সভায় বক্তারা বলেন হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তা মোটেই কাম্য নয়। তারা বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলেও এখানে দিনের পর দিন হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর অত্যাচার করা হচ্ছে।

এছাড়াও হিন্দুদের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হচ্ছে। তারা এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন বিগত দিনের হিন্দু সমপ্রদায়ের ওপর যে নির্যাতন হয়েছে তার বিচার না হওয়ার কারণে আসল ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। ফলশ্রুতিতে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তারা এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি পেশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page