1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে বাংলাদেশ পুলিশ ও পুনাক এর আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে বাংলাদেশ পুলিশ ও পুনাক এর আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত
দিনাজপুরে বাংলাদেশ পুলিশ ও পুনাক এর আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলাদেশ পুলিশ ও পুনাক এর আয়োজনে সামাজিক বনায়ন কর্মসূচি অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। আজ বুধবার (১১আগস্ট) সকালে “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ কুড়ি” প্রত্যয়ে বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে পরিচালিত সামাজিক বনায়ন কর্মসূচি বাংলাদেশের সকল পুলিশ ইউনিট এর সাথে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও প্রধান উপদেষ্টা পুনাক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।  উক্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সম্মানিত সভানেত্রী জনাব জীশান মীর্জা।

প্রধান অতিথির দিক নির্দেশনা মূলক বক্তব্য শেষে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে এক যোগে ১২:৪০ ঘটিকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ, দিনাজপুর থেকে উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত হন দিনাজপুর জেলা পুলিশ সুপার, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), দিনাজপুরের সহ-সভানেত্রী রেন্টি চাকমা ও পুনাক দিনাজপুরের অন্যান্য সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ। ভিডিও কনফারেন্স শেষে পুলিশ সুপার মহোদয় ও সহ-সভানেত্রী পুনাক, দিনাজপুর এর নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন্সে এবং জেলা পুলিশ দিনাজপুরের সকল ইউনিটে ১২:৪০ মিনিটে একযোগে প্রায় ২,০০০ হাজার চারা গাছ রোপণ করা হয়।

উল্লেখ্য যে, জেলা পুলিশ, দিনাজপুর কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে এক লক্ষ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছিল। ইতিমধ্যে প্রায় ত্রিশ হাজার চারা গাছ রোপণ সম্পন্ন হয়েছে। বাকী গাছের চারা রোপনের কর্যক্রম অব্যাহত রয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page