1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • বর্তমান সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক
বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফরিদপুর সমাচার : বিপুল পরিমান ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা হতে আটক করা হয়েছে। ১১ ই আগস্ট ২০২১ইং তারিখ গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর একটি অভিযানিক চৌকষ টিম মাদক কারবারিদের আটক করে। সুত্র জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ৮ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাগুরা টু ঢাকা মহাসড়ক ব্যবহার করে যানবাহন যোগে বিপুল পরিমান মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এর একটি চালান নিয়ে মাগুরা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন বাইপাস সড়ক মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ সোহাগ হোসেন(৩০), পিতা-মোঃ আকরাম আলী, সাং-সাদিপুর, থানা-বেনাপোল, ০২। শাহারিয়ার আলম খান(৪৪), পিতা-মৃত এমএস আলম খান, সাং-পিয়ারী মহন রোড, থানা-কোতয়ালী, উভয় জেলা-যশোরদ্বয়কে আটক করেন।

এ সময় তাদের নিকট হতে ১০,৯০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সিম কার্ডসহ ৪ টি মোবাইল ফোন, মাদক বিক্রিত ৯ হাজার ৩শত টাকা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি পাজেরো জীপ জব্দ করা হয়। এ বিষয়ে র‌্যাব আরো জানায় আটককৃত আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং

পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনের জন্য মাগুরা টু ঢাকা মহাসড়ক ব্যবহার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজাবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে র‌্যাব সুত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page