1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ

  • বর্তমান সময়: বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ

রবিউল হাসান রাজিব : “এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই শ্লোগান নিয়ে ফরিদপুর সদর উপজেলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ‘পল্লী উদ্যোক্তা’দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। ১০ জুলাই বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর উপজেলা শাখার আয়োজনে এ ঋণ বিতরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঋণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা ভোগীদের হাতে ঋণের চেক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইপি নির্বাহী পরিচালক কল্লোল সরকার ও ফরিদপুর বিআরডিবির উপ পরিচালক দীনেশ চন্দ্র মন্ডল। আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সজল শাঁখারী ও মোঃ জাহাঙ্গীর কবীর প্রমুখ।

সভায় জানানো হয়, সদর উপজেলায় কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত ৫০ জন সদস্যের মাঝে সর্বনিম্ন (৪%) সুদে ১লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত মোট ১ কোটি ৩৭ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণ গ্রহীতারা বাৎসরিক ৪% সুদে মোট ১৮ টি কিস্তিতে এ ঋণ পরিশোধ করতে পারবে। এই মহামারিতে যে সকল পল্লী উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন এই ঋণ পেয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিয়ে স্বাবলম্বী হতে পারে সেটাই সরকারের মুল উদ্দেশ্য। অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদর উপজেলা কর্মকর্তা মোঃ আকরামুল কবির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page