1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আমরা কাউকে পিছনে ফেলে রেখে যাব না ……… জেলা প্রশাসক অতুল সরকার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে
আমরা কাউকে পিছনে ফেলে রেখে যাব না ...জেলা প্রশাসক
আমরা কাউকে পিছনে ফেলে রেখে যাব না ...জেলা প্রশাসক

আমরা কাউকে পিছনে ফেলে রেখে যাব না ……… জেলা প্রশাসক অতুল সরকার

আরিফুল ইসলাম : আমরা কাউকে পিছনে ফেলে রেখে যাব না, সমাজের অবহেলিত গোষ্ঠিকে বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ দানের মাধ্যমে স্বাবলম্বি করে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (১০ আগষ্ট) জেলার সালথা উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শনে এসব কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি আরও বলেন, আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। আপনাদের পাশে প্রধানমন্ত্রী সবসময় আছেন। তার পক্ষ থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা সব সময় আপনাদের সহযোগিতা করবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য সবসময় দোয়া করবেন।

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার গট্টি ইউনিয়ন পরিষদে চলমান ভিজিডি প্রকল্পের চাল বিতরণ পরিদর্শন করেন, এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও করোনা ভাইরাসের টিকা দান সরেজমিনে পরিদর্শন, উপজেলা ভূমি অফিস দর্শন, মাঝারদিয়া ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত গৃহের সুবিধাভোগিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ ও মতবিনিময়, গুচ্ছ গ্রামে বৃক্ষ রোপন ও গৃহ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম মোল্যা, সালথা থানা পুলিশের এএসআই মোঃ মোবারক হোসেন প্রমূখ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page