1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় খোলা মাঠ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪৭৯ বার পড়া হয়েছে
সালথায় খোলা মাঠ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
সালথায় খোলা মাঠ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

সালথায় খোলা মাঠ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

আরিফুল ইসলাম : ফরিদপুরের সালথা উপজেলায় খোলা মাঠ থেকে গলায় রশি প্যাঁচানো রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে খবর পেয়ে পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত ব্যাক্তির নাম লাভলু শেখ (৩৫) সে উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের হোসেন শেখের পুত্র। নিহত লাভলুর স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রয়েছে।

লাশ উদ্ধারের খবরে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান ও সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত লাভলু শেখ ভ্যান নিয়ে জীবিকার জন্য বের হয় ফিরেও আসে, তবে সোমবার (৯ আগষ্ট) সকাল ৯ টার দিকে ভ্যান নিয়ে বের আর ফিরে আসে নাই, পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও লাভলু কে পায় নাই, পরদিন সকালে খোলা মাঠে লাভলুর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরিবার ও স্থানীয়দের দাবী ভ্যান ছিনতাই করে লাভলু হত্যা করে ফেলে রেখে গেছে ছিনতাইকারীরা। প্রকৃত হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেছে সবাই। সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page