1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে লকডাউনের শেষ দিন : শহরের বিপণিবিতানগুলো বন্ধ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে লকডাউনের শেষ দিন : শহরের বিপণিবিতানগুলো বন্ধ
ফরিদপুরে লকডাউনের শেষ দিন : শহরের বিপণিবিতানগুলো বন্ধ

ফরিদপুরে লকডাউনের শেষ দিন : শহরের বিপণিবিতানগুলো বন্ধ

মানিক দাস : ফরিদপুরে আজ শেষ দিনের লকডাউন। যা গত মাসের ২৩ তারিখ থেকে শুরু হয় । যার শেষ হচ্ছে আগামীকাল। এদিকে লকডাউন শেষ হলেই কালকে থেকে খুলে যাবে সমস্ত প্রতিষ্ঠান, অফিস-আদালত দোকানপাট সব, আর শহর ফিরে আসবে আগের মতো পরিবেশে এই অপেক্ষাতেই এখন সময় অতিবাহিত করছেন হাজার হাজার ব্যবসায়ী। তবে লকডাউন এর শেষ দিনে ফরিদপুর শহরের বেশিরভাগ মার্কেট শপিং মল বন্ধ ছিল।

ফুটপাতের দোকানগুলোতে ছিল ভিন্ন চিত্র। এখানে বেচাকেনা হয়েছে। শহরের দুটি অস্থায়ী বাজার সরকারি রাজেন্দ্র কলেজ ও মহিম স্কুলের মাঠে ও বেচা কেনা হয়েছে ভালই। আর জন সমাগমও লক্ষ করা গেছে উল্লেখযোগ্যভাবে। এদিকে শহরে রিক্সা, ভ্যান অটোরিকশা, মাহিন্দ্রর মতো পরিবহন চলাচল করতে দেখা গেছে।

তবে শহরতলীর চেহারা ছিল ভিন্ন। এখানে প্রতিদিনের মতোই আজও বিভিন্ন পণ্যের পসরা বসে বিক্রি করছে দোকানিরা। আগামীকাল সকাল থেকে লকডাউন শেষ হয়ে গেলে শহর পুনরায় জাঁকজমক হয়ে উঠবে এবং বেচাকেনা আগের মতোই হবে। এ প্রত্যাশায় সময় অতিবাহিত করছে তারা ‌‌।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page